আমার নির্বাচনি ইশতেহার

৫ বছরের বাস্তবধর্মী পরিকল্পনা

"নারায়ণগঞ্জ-৪ এর মানুষের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল, এবং উন্নত এলাকা গড়ে তোলা — যেখানে আইনের শাসন, ন্যায়বিচার, এবং নাগরিক সেবা সবার জন্য সহজলভ্য।"

৫টি অগ্রাধিকার

📲

ডিজিটাল ওয়ান স্টপ সল্যুশন সেন্টার

সকল নাগরিক সেবা একত্রে ও সহজে পাওয়ার লক্ষে প্রতিটি ইউনিয়নে একটি করে "ডিজিটাল ওয়ান স্টপ সল্যুশন সেন্টার" প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ্‌।

⏱️ সময়কাল: প্রথম ৬ মাস - চলমান

🩺

বিনামূল্যে চিকিৎসা সেবা

নারায়ণগঞ্জ-৪ এর জন্য আধুনিক চিকিৎসা স্কিম প্রতিদিনই ইউনিয়ন পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক "বিনামূল্যে চিকিৎসা সেবা" নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ্‌

⏱️ সময়কাল: ১ম বছর

শহীদ-আহতদের সম্মান, মর্যাদা ও চিকিৎসাভাতা নিশ্চিত করন

দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ও জুলাই অভ্যুত্থানে "শহীদ-আহতদের সম্মান, মর্যাদা ও চিকিৎসাভাতা নিশ্চিত করনে" সর্বোচ্চ ভূমিকা পালন করা হবে ইনশাআল্লাহ

⏱️ সময়কাল: ১ম-২য় বছর

🗣

নাগরিকদের সাথে জবাব চাই

নির্বাচিত হলে জনপ্রতিনিধি হিসেবে নিজের জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে প্রতিমাসে অন্তত একবার প্রতি ইউনিয়নে নাগরিকদের সাথে "জবাব চাই" শীর্ষক উন্মুক্ত গনশুনানি আয়োজন করা হবে ইনশাআল্লাহ্‌

⏱️ সময়কাল: প্রথম ৬মাস - চলমান

📋

হিসাব দাও কর্মসূচি

সকল প্রকল্পের ও খাতের অর্থ ব্যয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে "হিসাব দাও" কর্মসূচি প্রণয়ন করা হবে। এই কর্মসূচির আওতায় সকল প্রকল্পের অর্থ ব্যয়ের পূর্ণাঙ্গ তথ্য নাগরিকদের জন্য সকল সরকারি অফিস-আদালতে উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ্‌

⏱️ সময়কাল: ১ম বছর - চলমান

এই পৃষ্ঠা কী দাবি করে না

এই রোডম্যাপ একটি সংসদ সদস্যের সাংবিধানিক ক্ষমতা ও সীমাবদ্ধতার মধ্যে বাস্তবায়নযোগ্য পদক্ষেপ তুলে ধরে। এটি সরকার গঠন বা জাতীয় নীতি পরিবর্তনের প্রতিশ্রুতি নয়।